যে কারণে ব্রিটিশ গায়িকা আমেরিকার অনুষ্ঠান প্রত্যাহার করলেন

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ন, ১৩ মার্চ ২০২৪ | আপডেট: ৬:৩৭ পূর্বাহ্ন, ১৩ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রিটিশ গায়িকা রাচেল চিনৌরিরি আমেরিকার টেক্সাসে অনুষ্ঠিতব্য সাউথ বাই সাউথওয়েস্ট ফেস্টিভাল (এসএক্সএসডাব্লিউ) থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন। গাজায় ইসরায়েলের প্রতি মার্কিন সামরিক বাহিনীর সমর্থনের প্রতিবাদ ও সেনাবাহিনীর সঙ্গে অনুষ্ঠানের স্পন্সরের চুক্তির কারণে তিনি এ উৎসব বয়কট করেছেন বলে জানিয়েছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে রাচেল জানান, যুদ্ধের ভয়াবহতার মধ্য দিয়ে তিনি বেড়ে উঠেছেন। তার বাবা-মা জিম্বাবুয়ে থেকে যুক্তরাজ্যে যখন এসেছিলেন, তখন তিনি ছিলেন ‘শিশু সৈনিক’ এবং তাদের জীবন ছিল অসহ্য যন্ত্রণার। 

আরও পড়ুন: আশা ভোঁসলের মৃত্যুতে শোকাহত রুনা -সাবিনা

রাচেল আরও জানান, কখনো সুযোগ হলে বেড়ে ওঠার সকল প্রতিবন্ধকতা তুলে ধরবেন তিনি। তবে তার এ প্রতিবাদ শতভাগ যুদ্ধবিরোধী।

সাউথ বাই সাউথওয়েস্ট ফেস্টিভাল যা আমেরিকার অস্টিন শহরে ১৬ মার্চ পর্যন্ত চলবে। এ ফেস্টিভালে ফিল্ম, কমেডি এবং সঙ্গীত বিষয়ে বিভিন্ন ধরণের পর্ব থাকে। প্রতি বছর এতে ৩ লাখেরও বেশি দর্শকের সমাগম হয়। অনুষ্ঠানের জন্য অস্থায়ী জেটি নির্মাণসহ বিভিন্ন সুরক্ষার দায়িত্বে রয়েছে মার্কিন সেনাবাহিনী। বিবিসি  

আরও পড়ুন: কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন