দ্বিতীয়বারের মতো মা হলেন চিত্রনায়িকা বুবলী, জানালেন কন্যাসন্তানের নাম

Sanchoy Biswas
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ন, ০৫ জুন ২০২৬ | আপডেট: ৭:০৪ অপরাহ্ন, ০৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী দ্বিতীয়বারের মতো সন্তানের মা হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে কন্যাসন্তান জন্মের সুখবর জানান তিনি।

ফেসবুক পোস্টে বুবলী লেখেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।”

আরও পড়ুন: আদি ঢাকার সাংস্কৃতিক পুনর্জাগরণের প্রত্যাশায় শুরু ‘ঢাকা নাট্যোৎসব’

পোস্টের সঙ্গে একটি ছবিও প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবির তথ্য অনুযায়ী, গত ১১ মে তাদের কন্যাসন্তানের জন্ম হয়েছে। নবজাতকের নাম রাখা হয়েছে শারলিন খান। পোস্টে বুবলী চিত্রনায়ক শাকিব খানকেও ট্যাগ করেন।

কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

আরও পড়ুন: ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন রেকর্ড

উল্লেখ্য, বুবলী ও শাকিব খানের বিয়ে হয় ২০১৮ সালের ২০ জুলাই। ২০২২ সালের ৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বুবলী। একই সঙ্গে তিনি জানান, তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীর ২০২০ সালের ২১ মার্চ জন্মগ্রহণ করে।

নতুন অতিথির আগমনে শাকিব-বুবলী পরিবারের জন্য শুভকামনা জানিয়েছেন ভক্ত ও শুভানুধ্যায়ীরা।