শাবনূরকে নিয়ে আবেগঘন পোস্ট পূর্ণিমার

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ন, ০৮ জুন ২০২৬ | আপডেট: ১:৫০ পূর্বাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢালিউডের দুই প্রজন্মের জনপ্রিয় দুই নায়িকা শাবনূর ও পূর্ণিমার পারস্পরিক সম্মান ও ভালোবাসার একটি হৃদয়ছোঁয়া দৃষ্টান্ত সামনে এসেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শাবনূরের সঙ্গে কাটানো কিছু পুরোনো মুহূর্তের ভিডিও শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী পূর্ণিমা।

ভিডিওটির ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, “কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র ‘শাবনূর’ আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ।”

আরও পড়ুন: মোদির ৭৬তম জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল, কে কী বললেন?

শাবনূরের সঙ্গে কাটানো স্মৃতির কথা উল্লেখ করে পূর্ণিমা আরও লেখেন, “২-৩ বছর আগে তার সঙ্গে কাটানো এই মুহূর্তটি আজও আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি। বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ।”

বর্তমানে শাবনূরকে বড় পর্দায় নিয়মিত দেখা না গেলেও সহকর্মী ও দর্শকদের কাছে তার জনপ্রিয়তা অটুট রয়েছে। সেই অনুভূতিরই প্রকাশ ঘটেছে পূর্ণিমার পোস্টে। শাবনূরের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে তিনি লেখেন, “আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।”

আরও পড়ুন: ভারতে পুনর্গঠিত চলচ্চিত্র সনদ বোর্ড

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে শাবনূর ও পূর্ণিমা দুজনেই অভিনয় ও ব্যক্তিত্বের মাধ্যমে আলাদা অবস্থান তৈরি করেছেন। একসময় তাদের পর্দার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হলেও বাস্তব জীবনে দুজনের পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য চলচ্চিত্র অঙ্গনের জন্য ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।