আদ্-দ্বীন হাসপাতালে মোবাইল কোর্ট, ৩ লাখ টাকা জরিমানা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ন, ৩১ মে ২০২৬ | আপডেট: ১১:৩৮ অপরাহ্ন, ৩১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

রোববার (৩১ মে) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রেক্ষিতে এ জরিমানা আরোপ করা হয়।

আরও পড়ুন: দেশে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, মোট ৫৮৫ জনের মৃত্যু

ডিএসসিসি সূত্রে জানা গেছে, নিরাপদ খাদ্য আইনের আওতায় ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। এ সময় তার সঙ্গে সিটি করপোরেশনের সহকারী পরিচালক, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ৬ নবজাতকের নির্মম মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ও সেবা ব্যবস্থার বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় প্রাপ্ত অনিয়মের ভিত্তিতে আইন অনুযায়ী জরিমানার ব্যবস্থা নেওয়া হয়েছে।