দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৪ শিশু। সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৫৪৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৭ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৪৫৮ শিশুর।
আরও পড়ুন: দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্ত শিশুর সংখ্যা ৮ হাজার ৭১৯। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নিয়েছে ৬৪ হাজার ৯৪০ শিশু।
আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। বিভাগটিতে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে ২৩১ শিশু এবং আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ৭০৬ শিশু।
আরও পড়ুন: সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এসব তথ্য গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব অনুযায়ী প্রস্তুত করা হয়েছে।





