হাম ও উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৮৫

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ন, ০৮ জুন ২০২৬ | আপডেট: ৬:৩৪ অপরাহ্ন, ০৮ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৮৫ জনের শরীরে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭৭

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ছিল ১ হাজার ৯২ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ১০৪ জনে।

এ সময়ের মধ্যে নতুন করে ৯৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৭৭৯ জন।

আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,২১৮

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ হাজার ২৩৭ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬১ হাজার ২৭৮ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৩৬ শিশুর মৃত্যু হয়েছে।

অন্যদিকে, গত এক দিনে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। ফলে একই সময়ে নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ জনে।

হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে শিশুদের টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।