ট্রাম্পের ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গ, সমালোচনায় মুসলিম অধিকার সংগঠন

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:১০ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:০৯ পূর্বাহ্ন, ১৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুসলিম বিশ্বে বহুল পরিচিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের কারও নাম মনে না থাকলে ‘মোহাম্মদ’ বলে ডাকলেই চলে। তাঁর দাবি, এভাবে ডাকলে ৬৫ শতাংশ ক্ষেত্রে ভুল হয় না। শনিবার (১৭ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে জর্জিয়া অঙ্গরাজ্যের ডালটন মিউনিসিপ্যাল বিমানবন্দরে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন ট্রাম্প।

ভাষণে ইরানের প্রসঙ্গ তুলে ট্রাম্প রসিকতা করে বলেন, ইরান এমন একটি দেশ, যেখানে কেউ প্রেসিডেন্ট হতে চান না। এরপর তিনি কয়েকজন কাল্পনিক ব্যক্তির দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মকভাবে জানতে চান, তাঁদের কেউ দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নিতে আগ্রহী কি না।

আরও পড়ুন: পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক

উল্লেখ্য, ২০২৪ সাল থেকে মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

ট্রাম্পের এসব মন্তব্যে জনসভায় উপস্থিত দর্শকদের প্রতিক্রিয়া ছিল সীমিত। তবে মুসলিম ও অভিবাসীদের নিয়ে তাঁর এ ধরনের বক্তব্যের সমালোচনা করেছে মানবাধিকার সংস্থা ও যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার রক্ষায় কাজ করা সংগঠনগুলো।

আরও পড়ুন: দুই বছরের মধ্যে স্বর্ণের দামে নতুন রেকর্ডের পূর্বাভাস

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) জানিয়েছে, ট্রাম্পের অভিবাসনবিরোধী অবস্থান ও তাঁর দ্বিতীয় মেয়াদের নীতির কারণে যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষ ও মুসলিমদের প্রতি বিদ্বেষ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে তারা মনে করে।