‘ইমিগ্রেশন অফিসার’ ঋষি সুনাক, ১০৫ অবৈধ অভিবাসী গ্রেফতার

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ন, ১৮ জুন ২০২৩ | আপডেট: ৩:৩৪ অপরাহ্ন, ১৮ জুন ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সারা যুক্তরাজ্যজুড়ে কড়া অভিযান চলছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে। এই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়াকড়ির অংশ হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং পুলিশের সঙ্গে লন্ডনের এক অভিযানে অংশ নিয়েছেন খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।  

বার্মিংহাম মেইল জানিয়েছে, ব্রিটেনের বিভিন্ন এলাকা থেকে ২০ দেশের ১০৫ জন বিদেশি নাগরিককে গ্রেফতারের মধ্য দিয়ে গত ১৫ জুন সেই অভিযান শেষ হয়।

আরও পড়ুন: ইসলামাবাদে রেড অ্যালার্ট, জারি ১৪৪ ধারা

রেস্তোরাঁ, কার ওয়াশ, নাপিতের দোকান এবং মুদি দোকানের মতো জায়গায় অবৈধভাবে কাজ করা এবং জাল কাগজপত্র রাখার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

৪৩ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ঋষি সুনাক অংশ নেন উত্তর লন্ডনের ব্রেন্টের এক অভিযানে। তার পরনে ছিল বুলেটপ্রুফ ভেস্ট। মিরর জানিয়েছে, পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে হাসিমুখে তিনি অফিসারদের কাজ দেখছিলেন বলে এক প্রতিবেদনে।

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

নির্বাচন সামনে রেখে অবৈধ অভিবাসন বন্ধের বিষয়টি সরকারের অগ্রাধিকারের তালিকায় রেখেছেন কনজারভেটিভ নেতা সুনাক।  

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান এক বিবৃতিতে বলেন, অবৈধ কর্মীরা আমাদের সমাজের ক্ষতি করছে, সৎকর্মীদের চাকরিছাড়া করছে। তারা কোনো কর দেয় না, ফলে সরকারের তহবিল ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যেমনটি নির্ধারণ করেছেন, আমরা আমাদের সীমান্ত আইনের লঙ্ঘন বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জানি, অবৈধভাবে কাজ করার সুযোগ মিলবে, এই আশা নিয়েই বিপজ্জনক যাত্রায় যুক্তরাজ্যে আসছেন অবৈধ অভিবাসীরা। আজকের এই অভিযানগুলো তাদের জন্য একটি স্পষ্ট বার্তা যে আমরা তাদের পক্ষে দাঁড়াব না।

চলতি বছরের প্রথম তিন মাসে যুক্তরাজ্যের অভিবাসন কর্মকর্তারা ১৩০৩টি অভিয়ান চালায়, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেশি।