যুক্তরাষ্ট্রের পথে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট, চীনের তীব্র নিন্দা

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৩ | আপডেট: ১০:৩৪ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সংক্ষিপ্ত সফরে এখন যুক্তরাষ্ট্রে আছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই। এর তীব্র নিন্দা জানিয়েছে চীন। এ সফরের প্রতিবাদে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে শি জিনপিং সরকার। প্যারাগুয়েতে সফরের পথে যুক্তরাষ্ট্রে স্বল্প সময়ের জন্য তিনি অবস্থান করেন।

বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখছে না বেইজিং। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় লাইকে একজন বিচ্ছিন্নতাবাদী অ্যাখ্যা দিয়ে চীনা ভূখণ্ডে সংকট তৈরির কারণ উল্লেখ করেছে। তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন ভূখণ্ড বিবেচনা করে বেইজিং। ফলে এখানকার কোনো কর্মকর্তার সঙ্গে মার্কিন প্রতিনিধির সাক্ষাৎকে সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখে দেশটি।

আরও পড়ুন: ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরাইল, প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র

আগামী জানুয়ারিতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনি শনিবার দেশ ছাড়েন। তাইওয়ানের উদ্দেশে ফেরার পথে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ট্রানজিট রয়েছে তার। 

নির্ধারিত ফ্লাইটে লাই নিউইয়র্কে অবতরণের পর রবিবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে যে কোনো সফরের কঠোরভাবে বিরোধিতা করে। পুরো ঘটনা চীন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় ও জোরালো পদক্ষেপ নেওয়া হবে।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান ৬০ দিনের সমঝোতা: ফাঁস হওয়া ১২ শর্তে কী আছে?

নিউইয়র্কে হোটেলে পৌঁছানোর সময় তাকে পতাকা নেড়ে স্বাগত জানান সমর্থকরা। কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি লেখেন— নিউইয়র্কে বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করতে মুখিয়ে আছি।

এই সফরে কোনো মার্কিন আইনপ্রণেতার সঙ্গে সাক্ষাৎ হবে বলে জানা গেছে।

পূর্ব ঘোষণা ছাড়া অনেকটা গোপনীয়তা রক্ষা করে মিত্র যুক্তরাষ্ট্রের উদ্দেশে তাইপে ছাড়েন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট। এই সফর কেন্দ্র তাইওয়ান প্রণালির চারপাশে সামরিক তৎপরতা বাড়াতে পারে চীনা বাহিনী। পূর্বে তাইওয়ানে মার্কিন কর্মকর্তাদের উপস্থিতির প্রতিক্রিয়ায় যেমনটি দেখিয়েছিল তারা।

সূত্র: দ্য গার্ডিয়ান