বিশ্বে গত ২৮ দিনে করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ শতাংশ বেড়েছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্বে গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত ১৪ লাখ ৭০ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছে।
গত ২৮ দিনে সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ।
আরও পড়ুন: হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজ সরে যাওয়ার দাবি ইরানের
করোনায় মারা গেছে দু’হাজারেরও বেশি লোক। যা একই সময়ে কমেছে ৪৮ শতাংশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার খবরে এ কথা বলা হয়েছে। খবর বার্তা সংস্থা তাস’র।
আরও পড়ুন: হরমুজ প্রণালি উত্তেজনা: মধ্যপ্রাচ্যের বন্দরে হামলার হুঁশিয়ারি আইআরজিসির
সূত্র মতে, গত চার সপ্তাহে ১৪ লাখ ৭০ হাজার ২০১ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে দুই হাজার ৫৯ জন।
বিশ্বের ১০৩টি দেশে কভিড-১৯ এর সংক্রমণ ঘটছে। ভাইরাসটি এখনও বড়ো ধরনের হুমকি বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সংস্থাটি কভিড-১৯ সংক্রান্ত বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে। এছাড়া টিকার বুস্টার ডোজ দেয়ার কথাও বলেছে।
উল্লেখ্য, গত চার সপ্তাহে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায় (১২ লাখ ৮৬ হাজার ২৮ জন), এরপরই অষ্ট্রেলিয়ায় (২২ হাজার ৮৩৬ জন), যুক্তরাজ্যে (২১ হাজার ৮৬৬), ইতালি (১৯ হাজার ৭৭৭) এবং সিঙ্গাপুরে (১৮ হাজার ১২৫)জন।
গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি লোক মারা গেছে দক্ষিণ কোরিয়ায় (৩২৮ জন), রাশিয়ায় (১৬৬), ইতালি (১৬৫), অষ্ট্রেলিয়ায় (১৪৮) এবং ফিলিপাইনে (১৩৬)জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সালের জানুয়ারির শেষ দিক থেকে ২০২৩ সালের ৫মে পর্যন্ত বিশ্বে স্বাস্থ্য সতর্কতা জারি রেখেছিল।
সংস্থাটি ২০২০ সালের ১১ মার্চ কভিড-১৯ কে মহামারি হিসেবে ঘোষণা করে। খবর: বাসস





