চীনের জিনজিয়াংয়ে ৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:১১ অপরাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে রিখটার স্কেলে ৬ দশমিক শূন্য মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) এ তথ্য নিশ্চিত করেছে।

জিনজিয়াং প্রদেশের সঙ্গে কিরগিজস্তানের সীমান্তবর্তী এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়। কিরগিজস্তানের সীমান্তের কিছু এলাকাও কেঁপে ওঠে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

আরও পড়ুন: ট্রাম্পের চরম হুঁশিয়ারি: ইরান যুদ্ধবিরতির শর্ত না মানলে সভ্যতা ধ্বংস হতে পারে

সিইএনসি জানায়, বৃহস্পতিবার দুপুর ৩টা ৪৪ মিনিটে আকচি কাউন্টির নিকটবর্তী কিরগিজস্তান-শিনজিয়াং সীমান্ত এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, স্থানীয় সময় বিকেল ৪টা ৩৪ মিনিট পর্যন্ত আকচি কাউন্টিতে কোনও হতাহত বা ভবনধসের তথ্য পাওয়া যায়নি। জেলার সড়ক, বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন: ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনি গুরুতর আহত, আছেন অজ্ঞান অবস্থায়

সিইএনসি জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৪১.১৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৮.৪০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

সূত্র: রয়টার্স, সিনহুয়া