কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:২০ অপরাহ্ন, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ১:২০ অপরাহ্ন, ০২ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি এফ-২৫ ঈগল মডেলের একটি যুদ্ধবিমান।

স্থানীয় সময় সোমবার সকালে এ ঘটনা ঘটে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানে থাকা পাইলটরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

আরও পড়ুন: বিশ্ববাজারে কমল তেলের দাম

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দপ্তর বা কুয়েতি কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রগুলো জানিয়েছে, পাইলটরা আমেরিকান বা ইসরায়েলি হতে পারেন। তবে ক্রু বা পাইলটদের জাতীয়তা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: সৌদির এফ-১৫ ভূপাতিত যুদ্ধবিমানের ভিডিও প্রকাশ হুথিদের

সূত্র : প্রেস টিভি ও তুর্কি টুডে।