যুক্তরাষ্ট্রকে কঠোর আঘাত না করা পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না: ইরান

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ন, ০৫ মার্চ ২০২৬ | আপডেট: ৩:৫৪ অপরাহ্ন, ০৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুদ্ধের মেয়াদ নিয়ে ইরানের কোনো উদ্বেগ নেই বলে মন্তব্য করেছেন দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা কিওমারস হায়দারি। তিনি বলেছেন, লক্ষ্য অর্জন ও যুক্তরাষ্ট্রকে কঠোরভাবে আঘাত না করা পর্যন্ত ইরান এই যুদ্ধ থেকে সরে আসবে না।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের উপ-কমান্ডার হায়দারি বলেন, “এই যুদ্ধ কতদিন চলবে তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমরা আট বছরের যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছি। আমাদের লক্ষ্য পূরণ এবং শত্রুকে তার লজ্জাজনক কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত ও হতাশ না করা পর্যন্ত এই যুদ্ধ শেষ হবে না।”

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতেই হবে: আব্বাস আরাঘচি

তার বক্তব্যে স্পষ্ট করা হয়, ইরান দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুত এবং প্রয়োজনে দীর্ঘ সময় ধরে লড়াই চালিয়ে যেতে সক্ষম।

বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়াতে পারে এবং ওয়াশিংটন-তেহরান সম্পর্ককে নতুন করে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।

আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছুঁতে পারে

সূত্র: আল-জাজিরা