পূর্ব তেহরানে ভয়াবহ হামলা, নিহত অন্তত ৪০

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ন, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ৪:২৬ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের রাজধানী তেহরান-এর পূর্বাঞ্চলের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় অন্তত ৪০ জন ইরানি নিহত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা-র প্রতিবেদকেরা জানান, কিছুক্ষণ আগে তেহরানে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ওই বিস্ফোরণের লক্ষ্যবস্তু এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

আরও পড়ুন: শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সারাদিন ধরেই তেহরানে এমন পরিস্থিতি বিরাজ করছে। প্রায় প্রতি এক থেকে দুই ঘণ্টা অন্তর বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটছে।

এদিকে ইরানের গুরুত্বপূর্ণ শহর ইসফাহান-সহ আরও কয়েকটি বড় শহরেও হামলার খবর পাওয়া গেছে। ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি এলাকায় হামলা হওয়ায় সেখানে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন: যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর

এ ছাড়া প্রাদেশিক গভর্নরের কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

হামলায় ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত একটি প্রাচীন প্রাসাদও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

তবে হামলার পেছনে কারা জড়িত এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।