এক–দুই সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধের ঘোষণা দিতে পারেন ট্রাম্প: সাবেক মার্কিন দূত

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ন, ১৪ মার্চ ২০২৬ | আপডেট: ১০:৫৯ পূর্বাহ্ন, ১৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত এক বা দুই সপ্তাহের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের ঘোষণা দিতে পারেন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন কূটনীতিক এলিয়ট আব্রামস।

সিএনএন–এর সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্রামস বলেন, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের ক্ষেত্রে ট্রাম্পের সামনে দুটি সম্ভাব্য পথ খোলা রয়েছে।

আরও পড়ুন: আন্দোলনে উত্তাল দিল্লি, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ

তার মতে, একটি সম্ভাবনা হলো—ইরানের ভেতরে কোনো ধরনের বিদ্রোহ দেখা দেওয়া। অন্য সম্ভাবনা হলো, খুব শিগগিরই ট্রাম্প যুদ্ধের সমাপ্তি ঘোষণা করবেন।

আব্রামস বলেন, “সম্ভবত এক বা দুই সপ্তাহের মধ্যে ট্রাম্প ঘোষণা দিতে পারেন যে, যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পিত সব লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং এখন যুদ্ধ শেষ করার সময় এসেছে।”

আরও পড়ুন: সৌদির সঙ্গে ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান  কাউন্সিল অন ফরেন রিলেশনস–এর সাবেক এই সিনিয়র ফেলো মনে করেন, দ্বিতীয় সম্ভাবনাটিই বেশি বাস্তবসম্মত।

তিনি আরও বলেন, ইরানের অনেক সাধারণ মানুষ বর্তমান সরকারকে অপছন্দ করলেও দেশটির সরকার ঠিক কখন পতন হবে—এক সপ্তাহ পরে নাকি পাঁচ বছর পরে—তা নিশ্চিত করে বলা কঠিন।