আলি লারিজানি ও সোলাইমানির নিহতের খবর নিশ্চিত করল ইরান

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪:৫৯ পূর্বাহ্ন, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ৮:০০ পূর্বাহ্ন, ১৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানে চলমান সংঘাতের মধ্যে দেশটির শীর্ষ পর্যায়ের নেতা আলী লারিজানি নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ সময় বুধবার রাত প্রায় ৩টার দিকে এ তথ্য জানায় ইরান।

ইরানের নিরাপত্তা কাউন্সিল এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে, যা প্রকাশ করেছে মেহের নিউজ। বিবৃতিতে বলা হয়, ইসলামি বিপ্লবের আদর্শ রক্ষায় সংগ্রাম করতে গিয়ে তিনি “শাহাদাতের পরম গৌরব” অর্জন করেছেন।

আরও পড়ুন: কাউন্টারটেররিজম প্রধানের পদত্যাগে ভালো হয়েছে: ট্রাম্প

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর যৌথ হামলায় প্রাণ হারান ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তার মৃত্যুর পর কার্যত দেশের নেতৃত্বে আসেন লারিজানি এবং যুদ্ধ পরিচালনার দায়িত্ব পালন করছিলেন।

এদিকে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত হওয়ার তথ্যও নিশ্চিত করেছে।

আরও পড়ুন: ন্যাটো মিত্রদের প্রতি ট্রাম্পের ক্ষোভ, হরমুজ প্রণালি ইস্যুতে কড়া হুঁশিয়ারি

আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে তাসনিম নিউজ জানায়, যুক্তরাষ্ট্র-সমর্থিত হামলায় সোলাইমানি নিহত হয়েছেন।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছিলেন, পৃথক হামলায় লারিজানি ও সোলাইমানিকে হত্যা করা হয়েছে। তবে আইআরজিসির সর্বশেষ বিবৃতিতে শুধুমাত্র সোলাইমানির মৃত্যুর কথা নিশ্চিত করা হলেও লারিজানির বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

সূত্র: মেহের নিউজ, আলজাজিরা