ইসরায়েলে ইরানের মিসাইল হামলা, ক্ষতিগ্রস্ত তেলআবিবের রেলস্টেশন
ছবিঃ সংগৃহীত
ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানের একাধিক মিসাইল বিভিন্ন স্থানে আঘাত হেনেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামলায় তেলআবিবের সাভিদোর রেলস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৪টা থেকে ৪টা ৪৫ মিনিটের মধ্যে দুই দফায় এই মিসাইল হামলা চালানো হয়। এতে ক্লাস্টার মিসাইল ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: ইসলামাবাদে রেড অ্যালার্ট, জারি ১৪৪ ধারা
একটি ক্লাস্টার মিসাইলে প্রায় ২০টি ছোট বোমা থাকে, যেগুলোর প্রতিটির ওজন আনুমানিক আড়াই কেজি। এসব বোমা বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে ক্ষয়ক্ষতি বাড়াতে সক্ষম।
তবে রেলস্টেশন ছাড়াও আরও কোন কোন স্থানে মিসাইল আঘাত হেনেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইসরায়েলি গণমাধ্যম।
আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের
সূত্র: টাইমস অব ইসরায়েল





