আবার পাকিস্তান যেতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ন, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:৩৫ পূর্বাহ্ন, ২৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা ছাড়াই পাকিস্তান সফর শেষ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি-এর নেতৃত্বাধীন প্রতিনিধি দল। তবে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে তিনি আবার ইসলামাবাদে ফিরতে পারেন বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম।

ইরানের বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, ওমান সফর শেষে আরাঘচি পুনরায় পাকিস্তানে যেতে পারেন। এরপর তার রাশিয়া সফরেরও সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরাইল, প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র

প্রতিনিধি দলের একটি অংশ ইতোমধ্যে তেহরানে ফিরে গেছে। যুদ্ধ পরিস্থিতি নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণ ও দিকনির্দেশনা নেওয়ার জন্যই এই প্রত্যাবর্তন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ধারণা করা হচ্ছে, তারা আবার ইসলামাবাদে এসে মূল দলের সঙ্গে যোগ দেবে।

পাকিস্তান সফরকালে আরাঘচি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-সহ উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তবে এসব আলোচনায় দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলেই জানা গেছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান ৬০ দিনের সমঝোতা: ফাঁস হওয়া ১২ শর্তে কী আছে?

এদিকে আরাঘচির ইসলামাবাদ ত্যাগের পরপরই যুক্তরাষ্ট্রের নির্ধারিত প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে চলমান সংকট নিরসনের কূটনৈতিক প্রচেষ্টায় নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল সফর বাতিল এবং ইরানি প্রতিনিধিদের আলোচনাবিহীন প্রস্থান—দুই ঘটনাই চলমান শান্তি প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে।