শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ আইনগত প্রক্রিয়ায় বিবেচনায়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো অনুরোধ আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে অনুষ্ঠিত নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
আরও পড়ুন: বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর বহরে হামলা, ৪৫ সেনা নিহতের দাবি বিএলএর
ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা ও অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সম্প্রতি আবারও ভারতকে অনুরোধ করেছে কি না এবং এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কি না। একই সঙ্গে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার প্রেক্ষাপটেও কোনো কূটনৈতিক আলোচনা হয়েছে কি না—এ প্রশ্নও তোলা হয়।
জবাবে রণধীর জয়সোয়াল বলেন, “আমরা প্রত্যর্পণের জন্য একটি অনুরোধ পেয়েছি। আগেও যেমন বলেছি, অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে বিষয়টি বিবেচনা করা হবে।”
আরও পড়ুন: জর্ডানে মার্কিন যুদ্ধবিমান ও ওমানে রাডার স্থাপনায় হামলার দাবি ইরানের
তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত মন্তব্য করেননি।





