এসএমসিতে পার্টটাইম চাকরির সুযোগ
সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) এন্ডোক্রিনোলজিস্ট/ডায়াবেটোলজিস্ট পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৮ জুন ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৭ জুন ২০২৬ থেকে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এন্ডোক্রিনোলজিস্ট/ডায়াবেটোলজিস্ট পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদন করতে প্রার্থীদের এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি হাসপাতাল বা ক্লিনিকে এন্ডোক্রিনোলজিস্ট/ডায়াবেটোলজিস্ট হিসেবে কাজের দক্ষতা থাকতে হবে এবং কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন: মীনা বাজারে চাকরির সুযোগ
এটি একটি পার্ট-টাইম চাকরি। নির্বাচিত প্রার্থীকে ঢাকার মোহাম্মদপুরে অফিসভিত্তিক কর্মস্থলে কাজ করতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। বয়সসীমা সম্পর্কে বিজ্ঞপ্তিতে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আরও পড়ুন: ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
আবেদনের শেষ সময়: ২৮ জুন ২০২৬।





