কুবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক শুভ, সদস্য সচিব বাশার

Sadek Ali
মো. ইহসানুল হক সাকিব, কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ন, ২০ জুন ২০২৬ | আপডেট: ৪:৩৭ অপরাহ্ন, ২০ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। 

বৃহস্পতিবার (১৮ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে আহবায়ক ও ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুল বাশারকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া আতিকুর রহমান, মো. সাইফুল ইসলাম, সাগর আহমেদ, রিয়াজ উদ্দিন অন্তর, সাফায়েত হোসেন সজল, মোতাসিম বিল্লাহ রিফাত, আশ্রাফ উদ্দিন মুন্না, মাহফুজুর রহমান আরিফ, তরিকুল ইসলাম ও মো. সাইদুল ইসলাম শাওনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রিদুয়ান সিদ্দিকী

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। একই সঙ্গে এক মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।