গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশের মৃত্যু

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪১ অপরাহ্ন, ২০ জুন ২০২৬ | আপডেট: ৭:৪১ অপরাহ্ন, ২০ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর রামপুরায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হওয়ার পর প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।

আরও পড়ুন: পূর্বাচল ৩০০ ফিটে রাজউকের অনুমোদনহীন ১৫ বিলবোর্ড উচ্ছেদ

নিহত পলাশ রাজধানীর পশ্চিম রামপুরা এলাকার বাসিন্দা ইউনুস খানের ছেলে। তিনি যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। দীর্ঘদিন কারাগারে থাকার পর প্রায় এক মাস আগে আদালত থেকে জামিনে মুক্তি পান।

গত ১২ জুন জুমার নামাজের পর রামপুরা ব্রিজ-সংলগ্ন একরামুন্নেছা বালক উচ্চবিদ্যালয়ের পাশে তার ওপর হামলার ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, নামাজ শেষে পলাশ নিজের বাসভবনের নিচে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় ওঁৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আরও পড়ুন: রাড্ডায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় সাইবার দলের নেতা গ্রেপ্তার

হামলাকারীরা তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার মাথায় আঘাত করে।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।