আড়ংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
দেশের শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ট্রিমস, প্রকিউরমেন্ট বিভাগে অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ২ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আড়ং
আরও পড়ুন: গ্রামীণ টেলিকম ট্রাস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পদের নাম: অফিসার
বিভাগ: ট্রিমস, প্রকিউরমেন্ট
আরও পড়ুন: নভোএয়ারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: ঢাকা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
বয়সসীমা: উল্লেখ নেই
বেতন: কোম্পানির নীতিমালা অনুযায়ী
অভিজ্ঞতা: ২ থেকে ৩ বছর
আবেদন শুরু: ২ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সাপ্লাই চেইন, অপারেশনস ম্যানেজমেন্ট, টেক্সটাইল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
এ ছাড়া টেক্সটাইল বা ফ্যাশন শিল্পে কাজের দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীরা কোম্পানির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ অন্যান্য সুবিধা।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আড়ংয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৯ সেপ্টেম্বর ২০২৬।
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.aarong.com





