ব্র্যাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১২:১১ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:১৫ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত
ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর বিভাগে অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে জনবল নেওয়া হবে। আগ্রহী নারী-পুরুষ উভয় প্রার্থীই অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার
বিভাগ: ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: ঢাকা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
বয়সসীমা: উল্লেখ নেই
বেতন: আলোচনা সাপেক্ষে
সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি অথবা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

এ ছাড়া ডেটাবেজ প্রযুক্তি অথবা আইটি সার্ভিস ম্যানেজমেন্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা

সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীর ৩ থেকে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা ব্র্যাক ব্যাংকের অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের জন্য প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

প্রকাশের তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২৬

আবেদন শুরু: ১৪ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.bracbank.com