বিদ্যুৎ বিল কমাতে যা যা করবেন
শীত পড়ছে। শীতকালে গরমের দিনের তুলনায় বিদ্যুৎ বিলের পরিমাণ খানিকটা কম থাকে। কিন্তু শীতেও যদি বিদ্যুৎ বিল বেশি আসে তাহলে কী করবেন? জেনে নিন কিছু টিপস-
সিএফএল বাল্ব
আরও পড়ুন: সিঁড়ি দিয়ে ওঠানামায় হাঁটুতে ব্যথা? কারণ লুকিয়ে থাকতে পারে যেসব সমস্যায়
সাধারণ বাল্বের পরিবর্তে কম শক্তি বা পাওয়ারের বাল্ব ব্যবহার করে বিদ্যুৎ খরচ কোন। আপনার বাসার প্রতিটি ঘরে, বাথরুমে ও বারান্দায় সিএফএল বা এলইডি লাইট ব্যবহার করে প্রায় ৭০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করতে পারেন। এসব লাইটের আলোয় ফিলামেন্টের তুলনায় সার্কিট ব্যবহার হওয়ায় বিদ্যুতের খরচ কমে।
ফ্রিজার ডিফ্রস্ট রাখুন
আরও পড়ুন: বারবার পাইলস ফিরে আসার প্রধান কারণ
ফ্রিজকে ডিফ্রোস্ট করে রাখুন এবং গরম খাবারকে একটু ঠাণ্ডা হওয়ার পরই ফ্রিজে রাখুন। এতে বিদ্যুৎ বিল কম খরচ হবে। ২৪ ঘণ্টায় অন্তত এক ঘণ্টা করে বন্ধ রাখুন ফ্রিজ। যন্ত্রও বিশ্রাম পাবে, বিদ্যুৎও বাঁচবে।
অপ্রয়োজনে বন্ধ রাখুন
টিভি, ল্যাপটপ, মোবাইল চার্জার ইত্যাদি বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করার পরে অবশ্যই তাদের পাওয়ার সুইচটি বন্ধ করুন। আপনার মনে হতে পারে যে, আপনি রিমোট দিয়ে টিভিটি বন্ধ করেছেন। কিন্তু আদৌ তা পুরোপুরি বন্ধ হয় না। ফলে বিদ্যুৎ খরচ হয়। এই অভ্যেস পাল্টে ফেলুন।
এসি চালানোর সময় ঘর বন্ধ রাখুন
আপনি যদি এসি চালান তবে বাড়ির সমস্ত জানালা, দরজা ইত্যাদি সঠিকভাবে বন্ধ আছে কি না তা নিশ্চিত করুন। এসির তাপমাত্রা ২৪ ডিগ্রির নীচে নামাবেন না। তাতে বেশি ইউনিট খরচ হয়। এই শীতে এসির পরিবর্তে গরম লাগলে সিলিং ফ্যান বা টেবিল ফ্যান ব্যবহার করতে পারেন।
পুরনো তার, পুরনো যন্ত্র ব্যবহারে বিদ্যুৎ বিল বাড়ে। তাই দশ-পনেরো বছরের পুরনো যন্ত্র বা তার ব্যবহার না করে আধুনিক যন্ত্র ব্যবহার করুন। আর এসব টিপস অনুসরণ করলে আপনার বিদ্যুৎ বিল কমে আসবে।





