চার সচিবকে বদলি, এক অতিরিক্ত সচিবকে পদোন্নতি

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ন, ১৮ এপ্রিল ২০২৩ | আপডেট: ৮:৫৬ পূর্বাহ্ন, ১৮ এপ্রিল ২০২৩
ফাইল ফটো
ফাইল ফটো

প্রশাসনে চার সচিব পদে রদবদল আনা হয়েছে। এছাড়া এক অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (১৮ এপ্রিল) এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা-মায়ের কবর জিয়ারত করলেন

এরমধ্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মাৎ হামিদা বেগমকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ আর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

অন্যদিকে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দারকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: শপথ গ্রহণের সঙ্গে ভেঙে গেল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ

পৃথক প্রজ্ঞাপনে পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।

পদোন্নতির পর তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে।