৪৭তম মৃত্যুবার্ষিকী

কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

Shakil
বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৩ | আপডেট: ১১:২৮ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
সংগৃহীত
সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে কবি পরিবারসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

রোববার ভোর থেকেই শুরু হয় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। নজরুলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আওয়ামী লীগ আর বিএনপি’র পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা।

আরও পড়ুন: দুই রাজনৈতিক উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর নতুন দায়িত্ব রদবদল

প্রধানমন্ত্রীর পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।  এ সময় তিনি বলেন, দেশের সব অর্জনে অফুরান অনুপ্রেরণার উৎস নজরুল ইসলাম। তাই আজকের দিনে নজরুলের চেতনায় দীক্ষিত হয়ে সব অপশক্তিকে রুখে দেয়ার অঙ্গীকার করেন তিনি।

বিএনপির পক্ষ থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে ফুল দিয়ে কবির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় তিনি বলেন, যেকোনো আন্দোলন-সংগ্রামে নজরুল ইসলাম প্রেরণা যোগান। দেশের এই দুঃসময় অতিক্রম করতে কাজী নজরুলই মানুষকে উদ্দীপ্ত করছে।

আরও পড়ুন: চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর