বিএফইউজে’র প্রতিনিধি সম্মেলনে প্রধানমন্ত্রী
বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলন যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হাইকোর্টের নির্দেশ
বিএফইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সরকারপ্রধান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
আরও পড়ুন: স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে যুগোপযোগী সাইবার আইন হচ্ছে
এরপর বিকেল ৩টায় একই স্থানে দেশের সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ১৯৫০ সালে প্রতিষ্ঠিত পাকিস্তান ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নাম পরিবর্তন করে হয় বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (বিএফইউজে) বা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।





