সমাজবিরোধীরা কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা: পুলিশ হেডকোয়ার্টার্স
সাম্প্রতিক সময়ে সমাজবিরোধী শক্তি কোনো শান্তিপ্রিয় নাগরিককে হুমকি প্রদান করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ঈদের জামাতে প্রধানমন্ত্রীর মাথায় টুপি পরিয়ে দিলেন খতিব
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, কোনো ব্যক্তিকে কোনো ধরনের হুমকি প্রদান করা আইনের দৃষ্টিতে সেটা অপরাধ। কোনো ব্যক্তি এ ধরনের হুমকির শিকার হলে তৎক্ষণাৎ জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা হয়।
আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। সমাজবিরোধী শক্তি কোনো শান্তিপ্রিয় নাগরিককে হুমকি প্রদান করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: ঈদুল আজহায় জিয়া পরিবারের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী





