জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০১ অপরাহ্ন, ২৮ মে ২০২৬ | আপডেট: ৮:০১ অপরাহ্ন, ২৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত প্রধান ঈদ জামাতে অংশ নিয়ে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে হাত মেলান ও কোলাকুলি করেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত প্রধান জামাতে ইমামতি করেন মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক। জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

এছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের জামাতে অংশ নেন।

ঈদের নামাজ শেষে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে অনেক মুসল্লি আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং তার সঙ্গে কুশল বিনিময়ের জন্য ভিড় করেন।

আরও পড়ুন: সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে যেতে নিষেধাজ্ঞা

ঈদ জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করেন।