রাজনৈতিক দলের সম্মানে বিএনপির ইফতার ১৯ মার্চ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ন, ০৯ মার্চ ২০২৫ | আপডেট: ১২:৩৩ পূর্বাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজনৈতিক দলের সম্মানে বিএনপির  ইফতার মাহফিল আগামী ১৯ মার্চ ও পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।  দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

রোববার (৯ মার্চ) বিকালে বিএনপির মিডিয়া সেল থেকে এ সব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ৪৪তম বিসিএস: নন-ক্যাডার পদে ৪,১৩৬ জনের ফল প্রকাশ

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, লেডিস ক্লাবে রাজনৈতিক দলের নেতাদের সম্মানে ইফতারের আয়োজন করা হবে।

প্রসঙ্গত, রাজনীতিকদের সম্মানে অনুষ্ঠেয় রোববারের (৯ মার্চ) ইফতার মাহফিল কর্মসূচি স্থগিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আরও পড়ুন: তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি, অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতি