সরকারের পদক্ষেপেই মব সন্ত্রাস কমছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ন, ২৭ জুন ২০২৫ | আপডেট: ১০:১১ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‘মব সন্ত্রাস’ রোধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার (২৭ জুন) ঢাকার ধামরাইয়ে রথযাত্রা উৎসব উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি জানান, “আমরা পদক্ষেপ নিচ্ছি বলেই মব সন্ত্রাস কমছে। ধীরে ধীরে এর আরও উন্নতি হবে।”

অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিনের অনিয়ম ও বৈষম্য দূর করতে সংস্কার কার্যক্রম চলছে। এর মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। তিনি আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে।”

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির নতুন নেতৃত্ব নির্বাচিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “দেশে নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে ভালো হয়েছে। জনগণের সহযোগিতায় তা আরও উন্নত করা সম্ভব।”

রথযাত্রা উৎসবের ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, “ধামরাইয়ের রথযাত্রা ৪০০ বছরের পুরোনো। এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন এবং গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে।”

আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস, পুলিশ সুপার আনিসুর রহমান, ইউএনও মামনুন হাসান অনীকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। রথযাত্রা ও মেলা ঘিরে ধামরাই শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।