ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর: আইন উপদেষ্টা
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, নির্বাচন আয়োজন নিয়ে সরকারের কোনো ধরনের দ্বিতীয় চিন্তা নেই।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: সপরিবারে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
আইন উপদেষ্টা বলেন, “ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকার বদ্ধপরিকর। এ নিয়ে সরকারের আর কোনো দ্বিতীয় চিন্তা নেই। নির্বাচন প্রক্রিয়ার কাজ চলছে।”
জুলাই সনদে স্বাক্ষর ও রাজনৈতিক ঐকমত্য প্রসঙ্গে তিনি বলেন, “আমার মনে হয়, সমস্ত রাজনৈতিক দল যে নিষ্ঠার সঙ্গে জুলাই সনদ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন, তারা সেই নিষ্ঠার ধারাবাহিকতা রক্ষা করে জুলাই সনদে সই করবেন।”
আরও পড়ুন: শাপলা হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি প্রথম বিএনপিই দিয়েছে: তথ্যমন্ত্রী
এ সময় রাজনৈতিক দলগুলোর সমালোচনা প্রসঙ্গে তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলো এখন উপদেষ্টাদের হুমকি দিচ্ছে, নানা সমালোচনা করছে। এটিকেও আমি গণতান্ত্রিক উত্তরণ বলেই মনে করি।”
আইন উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট হয়, সরকার নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং রাজনৈতিক ঐকমত্যের দিকেও অগ্রগতি ঘটছে।





