এসএসএফের বিশেষ নিরাপত্তায় খালেদা জিয়া

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:০৪ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণার পর তার দায়িত্বে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা প্রদান শুরু করেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসএসএফ সদস্যরা নিরাপত্তা দায়িত্ব গ্রহণ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

আরও পড়ুন: বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন মির্জা ফখরুল

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন এবং তার চিকিৎসা মেইনটেন করা সম্ভব হচ্ছে।

চিকিৎসায় আরও অগ্রগতির জন্য মঙ্গলবার যুক্তরাজ্য থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছাবেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: ছুটির দিনেও বৈঠক, এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিল সরকার

গত ১০ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। এসময় দুপুরের দিকে হাসপাতালে এসএসএফের গাড়ি প্রবেশ করতে দেখা যায়।