খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ঢাকার ভারতীয় হাইকমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা
হাইকমিশনের ওই কর্মকর্তা জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি নির্ধারিত সময়েই ঢাকায় পৌঁছায়। সফরকালে তিনি বেগম খালেদা জিয়ার জানাজা ও আনুষ্ঠানিক শোক কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।
এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ঢাকায় আসছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
আরও পড়ুন: শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই ভারতের কোনো মন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক ঢাকা সফর হিসেবে বিবেচিত হচ্ছে।





