আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০১ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৩৪ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে তার এ ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।

সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তার প্রথম আনুষ্ঠানিক ভাষণ। দেশের চলমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে তিনি দিকনির্দেশনা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: মব পুরোপুরি বন্ধ তবে যৌক্তিক দাবিতে মিছিল করা যাবে: নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রী

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে। এ মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

নতুন সরকারের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

আরও পড়ুন: সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী