চার মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ন, ০৩ মার্চ ২০২৬ | আপডেট: ৩:৩০ পূর্বাহ্ন, ০৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চারটি মন্ত্রণালয় ও বিভাগে সাবেক চার সরকারি কর্মকর্তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরও পড়ুন: দুর্গাপূজা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমপিদের কঠোর নির্দেশনা

প্রজ্ঞাপন অনুযায়ী, রফিকুল আই মোহাম্মদকে কৃষি মন্ত্রণালয়ে, মো. কামরুজ্জামান চৌধুরীকে স্বাস্থ্য সেবা বিভাগে, আবদুল খালেককে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এবং মো. শহীদুল হাসানকে স্থানীয় সরকার বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-আধা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাঁদের এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয়জন সচিবের নিয়োগ বাতিল করা হয়। একই দিনে তিনজন সচিবকে নিজ নিজ দপ্তর থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। সংশ্লিষ্ট শূন্য পদগুলোতেই নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।