ঈদ শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে প্রধানমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬ | আপডেট: ৩:০০ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে শুরু হয়েছে সরকারি অফিস কার্যক্রম। প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসে দাপ্তরিক কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সকালে অফিসে এসে প্রধানমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর নিয়মিত কাজ শুরু করেন তিনি।

আরও পড়ুন: আসাদগেট-শ্যামলীতে ৭ দিনের অভিযান: সব ক্লিনিক পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৯টা ১ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে তার দপ্তরে পৌঁছান। এ সময় তিনি উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন।

এদিন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং একান্ত সচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আরও পড়ুন: তেলের সংকট নেই, বাড়তি কেনাকাটায় সমস্যা: জ্বালানিমন্ত্রী

ঈদের ছুটি শেষে সরকারের নিয়মিত কার্যক্রমে ফেরার মধ্য দিয়ে প্রশাসনিক কর্মকাণ্ড আবারও স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে।