পাঁচ মিনিট আগেই সংসদের অধিবেশনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ন, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন, ৩০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনের বৈঠক শুরুর পাঁচ মিনিট আগে সংসদ কক্ষে প্রবেশ করেন এবং নিজের নির্ধারিত আসনে আসীন হন।

রোববার (২৯ মার্চ ২০২৬) বিকাল ৩টায় রাজধানীর জাতীয় সংসদ ভবন-এ অধিবেশন শুরু হয়।

আরও পড়ুন: ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ

অধিবেশনের শুরুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশনের কার্যক্রম পরিচালনার দায়িত্বও পালন করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আরও পড়ুন: সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী