জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ

দেশের সব দোকান-শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধের সিন্ধান্ত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:২৭ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি বৃহস্পতিবার জানিয়েছে, রাজধানীসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে হোটেল, ফার্মেসি, জরুরি সেবা এবং কাঁচাবাজার এ সিদ্ধান্তের আওতা বহির্ভূত থাকবে।

আরও পড়ুন: সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

এর আগে, ১৫ মার্চ বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে দোকান ব্যবসায়ী ও মার্কেট প্রতিনিধিদের সঙ্গে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন বিদ্যুতের বিনিময়ে ৪০ শতাংশ আলোকসজ্জা কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সরকারও জ্বালানি সাশ্রয়ের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। এর মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বয়, সাপ্তাহিক ছুটি বৃদ্ধি, হোম অফিস সুবিধা।

আরও পড়ুন: ৬০০ প্রতিষ্ঠানকে স্বয়ংক্রিয়ভাবে ভ্যাট অডিটের জন্য বেছে নিল এনবিআর

বিশ্বজুড়ে জ্বালানি সাশ্রয়ের উদাহরণ হিসেবে মিসরে রাত ৯টার পর দোকান, রেস্তোরাঁ ও শপিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে রাস্তার বাতি ও বিজ্ঞাপন ম্লান করার ব্যবস্থা নিয়েছে মিশর সরকার।

বাংলাদেশের এই পদক্ষেপ আন্তর্জাতিক প্রেক্ষাপটের সঙ্গে তাল মিলিয়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে নেওয়া উদ্যোগ হিসেবে দেখানো হচ্ছে।