দেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ন, ০২ মে ২০২৬ | আপডেট: ৬:২৫ অপরাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারা দেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২ মে) দুপুরে রাজধানীর রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন তিনি।

আরও পড়ুন: ঢাকা-সিলেট রুটে ডাবল রেললাইন চালু হবে: প্রধানমন্ত্রী

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তিনি ওসি, ডিউটি অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের কার্যক্রম ও চ্যালেঞ্জ সম্পর্কে খোঁজখবর নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ মানুষের আস্থা অর্জনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সেবা নিশ্চিত করতে হবে। তিনি স্পষ্ট করে জানান, কোনো ধরনের দালালি বা অনিয়ম সহ্য করা হবে না।

আরও পড়ুন: সিলেটে বাসিয়া নদী পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এছাড়া দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।