জিলহজের চাঁদ দেখতে সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ন, ১৭ মে ২০২৬ | আপডেট: ৮:২৩ অপরাহ্ন, ১৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

রোববার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ কমপ্লেক্সে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ জন্য কয়েকটি নির্ধারিত ফোন নম্বরও প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

আরও পড়ুন: এলপিজি সিলিন্ডার নৈরাজ্যের সঙ্গে দামও বাড়ল

চাঁদ দেখার তথ্য জানাতে যোগাযোগ করা যাবে এই নম্বরগুলোতে— ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।

এ ছাড়া স্থানীয়ভাবে চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি অবহিত করতে অনুরোধ করা হয়েছে।

চাঁদ দেখার ওপর নির্ভর করেই দেশে পবিত্র ঈদুল আজহার তারিখ চূড়ান্তভাবে ঘোষণা করা হবে।