প্রাথমিক ও গণশিক্ষা সচিব হলেন মিজ জেসমিন নাহার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ৮:৩৪ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মিজ জেসমিন নাহার। তিনি এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: নদীদূষণ রোধে সমন্বিত ও কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

এর আগে চলতি বছরের ২১ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পান মো. সাখাওয়াৎ হোসেন। নিয়োগের আগে তিনি একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। একই দিনে পৃথক আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে তৎকালীন সচিব আবু তাহের মাসুদ রানাকে খাদ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়।

এদিকে, মো. সাখাওয়াৎ হোসেনের বিরুদ্ধে ইংলিশ গ্রামার বই বিক্রি-সংক্রান্ত অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একটি নির্দিষ্ট গ্রামার বই বিক্রির জন্য লিখিত ও অলিখিত নির্দেশনা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমান

এসব অভিযোগের প্রেক্ষাপটে দায়িত্ব গ্রহণের প্রায় চার মাস ১৫ দিনের মাথায় তাকে বর্তমান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হলেন মিজ জেসমিন নাহার।