ঢাকায় ককটেল বিস্ফোরণের চাঞ্চল্যকর তথ্য দিলো ডিএমপি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:৫৭ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকায় টানা দুই দিন ধরে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগকে দায়ী করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোল্লা মো. শাহীন দাবি করেছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে এবং মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতেই রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার , ২০০টির বেশি চেকপোস্ট

ডিসি মোল্লা মো. শাহীন জানান, গত বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় রায়হান নামে বংশাল ইউনিট আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হানের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই ককটেল বিস্ফোরণের সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততার বিষয়ে তারা নিশ্চিত হয়েছে।

পুলিশের এই বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: বাসার কাছেই চিরশায়িত অপ্রতিম