অসহযোগ আন্দোলনের মাধ্যমেই সরকারকে সরানো হবে: মঈন খান

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ২:২৮ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্তমান সরকারকে অসহযোগ আন্দোলনের মাধ্যমেই সরানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। 

শনিবার সকালে রাজধানীর প্রেসক্লাব এলাকায় অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণের সময় ক্ষমতাসীন আওয়ামী লীগকে এই বার্তা দেন মঈন খান। 

আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

তিনি বলেন, ক্ষমতাসীনদের বিদায় না দেয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি।

এর আগে, গত ২০ ডিসেম্বর দুপুরে অনলাইন ব্রিফিংয়ে আসহযোগ আন্দোলনের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

আন্দোলনকারীদের ভাষায় দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা ও সরকার পতনের দাবি। দীর্ঘদিন ধরেই সভা-সমাবেশ, হরতাল-অবরোধসহ নানা কর্মসূচি পালন করছে বিএনপি ও তার শরিকরা।

১১ দফায় অবরোধ আর ৪ দফায় ৫ দিন হরতালও পালন করেছে দলটি। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এবার অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি ও তার সমমনারা।