মির্জা ফখরুলের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
ছবিঃ সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করেছেন। রোববার বিকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের অফিসে এ সাক্ষাৎ করেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কাউকে ভোট দিতে না দেওয়াও জাল ভোটের মত অপরাধ
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সহ-কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনার প্রভন বাধে।





