বদরুদ্দীন উমরকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা ফখরুল
মার্ক্সবাদী-লেনিনবাদী তাত্ত্বিক, লেখক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন ওমরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে শাহবাগে জাতীয়তাবাদী যুব দলের অনুষ্ঠান থেকে দুপুরে ইউনাইটেড হাসপাতালে আসেন বিএনপি মহাসচিব।
কেবিনে ভর্তি বদরুদ্দিন ওমরের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিএনপি মহাসচিব চিকিৎসকদের কাছ থেকে জানান। তিনি অসুস্থ প্রবীণ এই নেতার শয্যার পাশে কিছু সময় অবস্থান করে পরিবারের সদস্যদের সাথে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
আরও পড়ুন: রামিসার পরিবারকে সমবেদনা জানালেন রিজভী, বিচার নিশ্চিতের আশ্বাস
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও প্রবীন এই নেতার আশু আরোগ্য কামনায় দোয়া করা হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব। দলের চেয়ারম্যান খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দোয়া এবং শুভেচ্ছা পৌঁছে দেন বিএনপি মহাসচিব।
জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম গণমাধ্যমকে বলেন, গত ২২ জুলাই প্রবীণ নেতা শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে এখন অনেকটা উন্নতির দিকে।
আরও পড়ুন: মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করছে: রিজভী
ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন বদরুদ্দীন উমর। পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন।
বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি ও গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৩ সালে তিনি ‘জাতীয় মুক্তি কাউন্সিল’ নামে একটি সংগঠন গড়ে সভাপতির দায়িত্ব নেন।





