নভেম্বরের শেষে দেশে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান

Sadek Ali
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৫৫ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত


নভেম্বরের শেষ দিকে সপরিবারে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সৌদি আরব থেকে লন্ডনে ফিরে সেখান থেকেই ঢাকার ফ্লাইট ধরার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা।

আরও পড়ুন: সন্ধ্যায় ঢাকায় এনসিপির বিক্ষোভ মিছিল

রোববার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। তিনি বলেন, আগামী মাসের ২০ বা ২১ তারিখের দিকে তারেক রহমান সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন। ওমরাহ পালন শেষে লন্ডনে ফিরে নভেম্বরের শেষ ভাগে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি ঢাকা আসতে পারেন। নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। কমিটির একজন সদস্য জানিয়েছেন, ২৩ নভেম্বরকে সম্ভাব্য সময় ধরে নিরাপত্তা পরিকল্পনা তৈরি হচ্ছে এবং সরকারের সংশ্লিষ্ট সংস্থাসহ সমন্বয় করে কাজ এগিয়ে চলছে। তিনি আরও জানান, তারেক রহমানের জন্য জাপানে তৈরি বুলেটপ্রুফ গাড়ি শিগগিরই দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে ফিরে তিনি গুলশান-২ অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাসভবনে অবস্থান করবেন—যেটি ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে বরাদ্দ দিয়েছিল।