প্লট বরাদ্দে জালিয়াতি: শেখ হাসিনা রেহানাসহ ১৭ আসামির রায় ১ ডিসেম্বর
প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদক দায়ের করা এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ১৭ আসামির রায় ঘোষণার জন্য আগামী ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ-৪-এর বিচারক রবিউল আলম যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ তারিখ নির্ধারণ করেন।
আরও পড়ুন: সোমবার সারা দেশে শোক দিবস পালন করবে বিএনপি
মামলার অন্যান্য আসামিরা হলেন—
জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার,
আরও পড়ুন: ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার,
অতিরিক্ত সচিব অলিউল্লাহ,
সচিব কাজী ওয়াছি উদ্দিন,
রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা,
সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম,
তন্ময় দাস,
মোহাম্মদ নাসির উদ্দীন,
মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.),
সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম,
সহকারী পরিচালক মাজহারুল ইসলাম,
উপ-পরিচালক নায়েব আলী শরীফ,
সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং
সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
এদের মধ্যে খুরশীদ আলম বর্তমানে কারাগারে আটক রয়েছেন।
অভিযোগে বলা হয়, শেখ রেহানা ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেন। এ অভিযোগে দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন চলতি বছরের ১৩ জানুয়ারি মামলাটি দায়ের করেন।
তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া গত ১০ মার্চ ১৭ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
গত ৩১ জুলাই বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। বিচার চলাকালে মামলার ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।





