‘গুপ্ত’ পরিচয়ে দেশে নতুন জালিম আবির্ভূত হয়েছে: তারেক রহমান
বাংলাদেশে ‘গুপ্ত’ পরিচয়ে এক নতুন জালিম আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: তারেক রহমানের পক্ষে কড়াইল বস্তিতে বিএনপি'র ফ্রি ওয়াইফাই চালু
তারেক রহমান বলেন, “জনগণ একটি রাজনৈতিক দলকে ‘গুপ্ত’ পরিচয়ে চেনে। বাংলাদেশে তারা আজ নতুন জালিমরূপে আবির্ভূত হয়েছে।”
তিনি অভিযোগ করে বলেন, “একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নিরীহ মা-বোনদের কাছ থেকে বিকাশ নম্বর নিচ্ছে। যারা নির্বাচনের আগেই প্রতারণা করছে, তারা কীভাবে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করবে?”
আরও পড়ুন: ‘আশা করি, এখন ন্যায়বিচারটাও পাব এবং তা খুবই প্রয়োজন’
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, “জনগণের রায়ের ভিত্তিতেই বাংলাদেশ চলবে। নেতাদের বলব—১৩ তারিখ থেকে আগামী পাঁচ বছর জনগণের পা ধরে থাকতে হবে। জনগণ পাশে না থাকলে কী হয়, সেটি ৫ আগস্ট দেখা গেছে।”





